1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবির শিক্ষার্থী বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াত স্বস্তিতে সংরক্ষিত আসন ব্যবস্থা

  • প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমিয়ে আনতে প্রতিটি স্টুডেন্ট বাসে নির্দিষ্ট আসন সংরক্ষণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
উল্লেখ করা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমিয়ে আনতে প্রতিটি স্টুডেন্ট বাসে নির্দিষ্ট আসন সংরক্ষণ করা হয়েছে। এক্ষেত্রে ডাবল ডেকার বাসে ৪টি এবং সিঙ্গেল ডেকার বাসে ৫টি আসন সংরক্ষিত ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জরুরি যাতায়াতের জন্য ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ডেডিকেটেড সার্ভিস হিসেবে চালু করা হয়েছে। অটোরিকশাগুলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জরুরি যাতায়াতে নিয়োজিত থাকবে।”
আরও বলা হয়, এ সময় উপস্থিত ছিলেন পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান, পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. ইব্রাহীম, এস্টেট অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল কাশেম, প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর -এর নেতৃবৃন্দ এবং শারীরিক প্রতিবন্ধকতা জয়ী অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া জাকসু বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যাতায়াত ব্যবস্থা সহজীকরণের পাশাপাশি একাডেমিক ও কাঠামোগত বিভিন্ন সংস্কারে কাজ অব্যাহত রাখবে এ আশা ব্যক্ত করা হয়।

শেয়ার করুন...

অন্যান্য...