1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

মো: ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এই শুভেচ্ছা জানান।
​অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, নবনিযুক্ত প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং আধুনিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় দেশের উচ্চশিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন গতির সঞ্চার করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ দিক-নির্দেশনায় বাংলাদেশ একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন ‘স্মার্ট রাষ্ট্র’ হিসেবে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হবে।”
​অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘I have a plan’-এর আলোকে কর্মসংস্থান, সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি এবং আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে দেশ প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাবে। এটি জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন।
​বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে উপাচার্য বলেন, “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের উত্তরাঞ্চলে বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর হাত ধরে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ লাভ করবে এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”
​বার্তায় উপাচার্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর মেয়াদে দেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
​এদিকে, পৃথক এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন...

অন্যান্য...