1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ঢাকা-৯ এ বিএনপি সমর্থিত প্রার্থীকে সমর্থন জানালেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের

  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৯ নির্বাচনী এলাকায় রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। এই আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের প্রতি পরোক্ষ সমর্থন ব্যক্ত করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সমর্থনের কথা জানান।

আব্দুল্লাহ আল জাবের তার বক্তব্যে ঢাকার আসনগুলোর মধ্যে অন্যতম প্রধান তিন প্রার্থী— স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি, এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী এবং বিএনপি প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের অবস্থান বিশ্লেষণ করেন। তিনি উল্লেখ করেন, দলীয় পরিচয় ভিন্ন হলেও একটি বিশেষ ইস্যুতে এই তিন প্রার্থীই সংহতি প্রকাশ করেছেন। সেটি হলো— শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার।
জাবের তার পোস্টে লেখেন, “তারা খুব বোল্ডলি হাদি হত্যার বিচার চেয়েছেন এবং ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার করবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন। যারা ইনসাফের লড়াইয়ে অকুতোভয় থাকবেন, তাদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে।”
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সরাসরি কোনো দলের হয়ে ভোট না চাইলেও, ইনসাফ কায়েম এবং হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার প্রার্থীর পক্ষেই তাদের অবস্থান বলে পরিষ্কার করেন তিনি। তবে হাবিবুর রশীদ হাবিবের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ এবং হাদি হত্যার বিচারে তার জোরালো প্রতিশ্রুতির প্রেক্ষিতে এই সমর্থনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
আব্দুল্লাহ আল জাবের তার বার্তার শেষাংশে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনি অবশ্যই আপনার দৃষ্টিতে যাকে সবচেয়ে সৎ এবং যোগ্য মনে হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ইনসাফ কায়েমের এই লড়াই দেশ ও সার্বভৌমত্বের স্বার্থে যুগ যুগ ধরে অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ঢাকা-৯ আসনে এবার দ্বিমুখী ভোট উৎসব দেখা দিচ্ছে। তবে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ইনকিলাব মঞ্চের মতো প্রভাবশালী প্ল্যাটফর্মের শীর্ষ নেতার এমন অবস্থান ভোটের সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন...

অন্যান্য...