1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিপ্রবির প্রথম বিসিএস ক্যাডার হলেন নিপ্পন দত্ত ঢাকা-৯ এ বিএনপি সমর্থিত প্রার্থীকে সমর্থন জানালেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শ্রেষ্ঠত্বের চার অর্জন নাটোরের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের বুটেক্সের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন এমআইএসটি নেম ফেস্টে রানার্সআপ মেরিটাইম ইউনিভার্সিটির জয়ন্ত সরকার “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আল্লাহ্‌র পক্ষ থেকে অপূর্ব উপহার”— হাবিবুর রশিদ হাবিব জবিনারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার গাংনীতে কাম ফর হিউম্যানিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ জাককানইবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের সিদ্ধান্ত খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ-শাখার বাৎসরিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

শ্রেষ্ঠত্বের চার অর্জন নাটোরের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোর সদর উপজেলার রামাইগাছি এলাকায় অবস্থিত টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে দুই বছর মেয়াদি এসএসসি (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স শিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে।

সম্প্রতি নাটোর সদর উপজেলায় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কারিগরি শিক্ষা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী—এই চারটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে নাটোর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। পরবর্তীতে উক্ত শিক্ষার্থী জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এ অর্জন প্রতিষ্ঠানটির ইতিহাসে এযাবৎকালের সর্বোচ্চ সাফল্য।

বর্তমানে প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব ইঞ্জি. সাদিকুর রহমান। তাঁর দক্ষ একাডেমিক এবং প্রশাসনিক নেতৃত্ব ও দূরদর্শী ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় “সেরা প্রকল্প উপস্থাপন” ক্যাটাগরিতে নাটোর সদর উপজেলায় তৃতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। একই বছরে রাজশাহীতে বিভাগীয় বস্ত্র অধিদপ্তর আয়োজিত ইনোভেশন প্রদর্শনীতে প্রথম স্থান অর্জনের গৌরব লাভ করে এবং পরবর্তীতে সেই প্রকল্পটি বস্ত্র অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকায় উপস্থাপনের সুযোগ পায়।

শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় নাটোর সদর উপজেলায় কারিগরি ক্যাটাগরিতে সর্বোচ্চ জিপিএ-৫ এবং সর্বোচ্চ পাশের হার অর্জন করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি “Performance Based Grants for Secondary Institutions” কর্মসূচির আওতায় ২০২৪–২৫ অর্থবছরে নাটোর সদর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী মোছা: উর্মি খাতুন ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ হিসেবে পুরস্কৃত হন।

অবকাঠামোগত দিক থেকেও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটটি সমৃদ্ধ। এখানে রয়েছে আধুনিক একাডেমিক ভবন, সুসজ্জিত ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবন। সামগ্রিকভাবে, একাডেমিক সাফল্য, অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সাফল্যের মাধ্যমে নাটোরের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কারিগরি শিক্ষায় একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...