1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

এমআইএসটি নেম ফেস্টে রানার্সআপ মেরিটাইম ইউনিভার্সিটির জয়ন্ত সরকার

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মাহবুবুর রহমান

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল দেশের বৃহত্তম নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং উৎসব ‘নেম ফেস্ট ২৬’। এমআইএসটি-র নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং (NAME) বিভাগ আয়োজিত এই মেগা ইভেন্টের সমাপনী দিনে মেরিটাইম ফটোগ্রাফি প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়ন্ত সরকার।

বিশ্ববিদ্যালয়টির নেভাল আর্কিটেকচার ও অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের এই শিক্ষার্থীর ক্যামেরায় তোলা ‘Harborwounded’ ছবিটি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রদর্শনীতে দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়। জয়ন্তের এই আলোকচিত্রে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকার মানুষের জীবনযাত্রা ও প্রাকৃতিক দৃশ্যের এক চমৎকার আখ্যান ফুটে উঠেছে।

সাফল্যের অনুভূতি জানিয়ে জয়ন্ত সরকার বলেন যে, গত আট বছর ধরে তিনি শখের বশে আলোকচিত্র শিল্পের সাথে জড়িত আছেন এবং সবসময়ই ছবির মাধ্যমে একটি বিশেষ গল্প তুলে ধরার চেষ্টা করেন। পুরস্কারপ্রাপ্ত ছবিটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী অঞ্চলে তোলা। এই অর্জন তাকে ভবিষ্যতে আলোকচিত্র শিল্পের উৎকর্ষ সাধনে আরও অনুপ্রাণিত করবে উল্লেখ করে তিনি সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, নেম ফেস্ট বাংলাদেশের নৌ-স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম। এ বছরের উৎসবে শিপ ডিজাইন, টেকনিক্যাল পেপার প্রেজেন্টেশন, মেরিটাইম কুইজ, অলিম্পিয়াড এবং পোস্টার প্রেজেন্টেশনের পাশাপাশি ফটোগ্রাফি প্রদর্শনী ছিল প্রধান আকর্ষণ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে এই উৎসবটি শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও মেরিটাইম শিল্পের আধুনিক চ্যালেঞ্জ নিয়ে কাজ করার একটি অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...