1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জবিনারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
The dead man's body. Focus on hand

জবি প্রতিনিধি

রাজধানীর সূত্রাপুর থানার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচের) শিক্ষার্থী ছিলেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলতাবাজার পানির পাম্প সংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে।

সূত্রাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত ১০টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত আমরা এ ঘটনার বিস্তারিত পাইনি। লাশের সুরতহাল ও  ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রাকিবা’র আপন ছোট ভাই নাঈম হোসেন বলেন ” রাকিবা’র সাথে গতকাল রাতে সর্বশেষ কথা হয় তার মা’য়ের এবং সে তখন মেসে সম্পূর্ণ একা ছিল। সে তার মাকে জানায় তার শরীর ভালো না,পরে কথা বলবে।এরপর আর বাড়ির কারো সাথে যোগাযোগ হয় নি। আজ তার মা বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলে,তার বান্ধবীদের জানায়। তখন তার বান্ধবীরা মেসে যায় এবং দরজা ভিতর থেকে বন্ধ পেলে – তারা সাহায্য নিয়ে দরজা ভেঙে ফেলে,এরপর রুমে রাকিবা’কে ঝু”ল”ন্ত অবস্থায় দেখতে পায়। রাকিবা’র আগামীকাল বাড়ির যাওয়ার টিকিট ও কাটা ছিল।

শেয়ার করুন...

অন্যান্য...