1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

গাংনীতে কাম ফর হিউম্যানিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলায় সামাজিক সংগঠন কাম ফর হিউম্যানিটি–র উদ্যোগে চিৎলা ফুরকানিয়া হাফজীয়া এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে মাদ্রাসা কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিশু শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে টেবিল উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাম ফর হিউম্যানিটির প্রধান সমন্বয়ক মিলি আক্তার বর্ষা এবং সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক শাহিন আলম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাংবাদিক মামুন অর রশিদ বিজন, উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য শফিউর রহমান টমা, পল্লী চিকিৎসক হামিদুল ইসলাম এবং রাহাতুল্লাহ রুবেল। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যৌথ সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পরিবেশ উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

অন্যান্য...