1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ-শাখার বাৎসরিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

খুবি প্রতিনিধি

মোঃ ফাহাদ হোসেন সাজিদ

খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ-শাখার বাৎসরিক সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিসি নৌ-শাখা, খুবি প্লাটুনের মাননীয় প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) এস. এম. তাফসিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় সামরিক প্রশিক্ষক মাসুদ হাসান (সিপিও-বিএন), পরিতোষ দাশ (পিও-বিএন) এবং শাহাবুদ্দীন (অফিস সহকারী, বিএনসিসি খুলনা ফ্লোটিলা)। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি, সামরিক প্রশিক্ষকবৃন্দ ও বিদায়ী ক্যাডেটরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং ভবিষ্যৎ ক্যাডেটদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিদায় অনুষ্ঠান শেষে বিদায়ী ক্যাডেটদের স্বেচ্ছাসেবী কার্যক্রম ও অবদানের স্বীকৃতি হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্বে বিদায়ী ২১ ব্যাচের ক্যাডেটদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ২২ ব্যাচের ক্যাডেটদের নিকট বিএনসিসি নৌ-শাখার দায়িত্ব হস্তান্তর করা হয়।

দায়িত্ব হস্তান্তর শেষে মাননীয় পিইউও (নেভাল উইং) তাফসিরুল ইসলাম ক্যাডেটদের মধ্য থেকে দায়িত্বপ্রাপ্ত তিনজন ক্যাডেটের নাম ঘোষণা করেন। তারা হলেন— ক্যাডেট কর্পোরাল আসিফুর রহমান হিমেল (বিএ’২২ ব্যাচ) প্লাটুন ইনচার্জ, বিএনসিসি নৌ-শাখা খুবি প্লাটুন; ক্যাডেট কর্পোরাল আফনান আজিজ (এমসিজে’২২ ব্যাচ) ফিমেইল ইনচার্জ ও চিফ ফুড কো-অর্ডিনেটর; এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল নওরিন ইসলাম (বিজিই’২২ ব্যাচ) চিফ অর্ডিন্যান্স ইনচার্জ।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে বিএনসিসি নৌ-শাখা, খুলনা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা ঘটে।

শেয়ার করুন...

অন্যান্য...