1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

পেডন নির্বাচনে নতুন নেতৃত্বে রাজিব ও উজ্জ্বল

  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

খুবি প্রতিনিধি


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সংগঠন PEDON (People for Environment and Development of Nature)–এর ২০২৬ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে জাহিদুর রহমান রাজিব এবং সাধারণ সম্পাদক হিসেবে উজ্জ্বল দেবনাথ নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল নোমান (২৩ ব্যাচ)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উজ্জ্বল দেবনাথ (২২ ব্যাচ) এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম মুঈদ মুন্তাসির (২৩ ব্যাচ)।
কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন সাইরুল ইসলাম আশিক (২২ ব্যাচ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এমডি ইয়াসিন আরাফাত (২৪ ব্যাচ)। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এমডি আশরাফুল ইসলাম (২৩ ব্যাচ) এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নুরালম মিকদুদ (২৪ ব্যাচ)।
ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম (২৩ ব্যাচ) এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজয় রায় (২৪ ব্যাচ)। শিক্ষা ও তথ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারহানা সুলতানা ঐশী (২৩ ব্যাচ)।
এছাড়া সহ-শিক্ষা ও তথ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পূজা দে (২৪ ব্যাচ)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুমাইয়া সুলতানা (২৩ ব্যাচ)। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিমান্তো মন্ডল (২৩ ব্যাচ) এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন উইনা কর্মকার (২৪ ব্যাচ)।
নবনির্বাচিত সভাপতি জাহিদুর রহমান রাজিব বলেন,
“PEDON–এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এই সংগঠনকে আরও কার্যকর ও সক্রিয় করতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণই আমাদের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক উজ্জ্বল দেবনাথ বলেন,
“নতুন কমিটি পরিবেশ সচেতনতা বৃদ্ধি, গবেষণাভিত্তিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করবে। PEDON-কে একটি আরও সংগঠিত ও কার্যকর পরিবেশ সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, নবনির্বাচিত PEDON কার্যকরী কমিটি–২০২৬ সালজুড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।

শেয়ার করুন...

অন্যান্য...