1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটির নেতৃত্বে কামরুল–হাসিবুল

  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

খুবি প্রতিনিধি

:মো: ফাহাদ হোসেন সাজিদ


ফরিদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ফরিদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন–এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী মো. কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন ডিসিপ্লিনের একই ব্যাচের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসান।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ২২ ব্যাচের রানা আহমেদ, রসায়ন ডিসিপ্লিনের মো. মারুফ মোল্লা এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তালহা আরিফ। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৩ ব্যাচের তৌহিদুল ইসলাম এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের একই ব্যাচের বিস্নো বিশ্বাস।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন গণিত ডিসিপ্লিনের ২৩ ব্যাচের মো. শাহরিয়ার। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের রিফাত আহমেদ সাইফ এবং মানবিক অনুষদের সম্পা মালো। অর্থসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন গণিত ডিসিপ্লিনের ২২ ব্যাচের মো. রামিম মোস্তাফিজ। অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশিতা আক্তার।
এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন রওনক জাহান লিমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক হিসেবে তাইফ এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনসানা আখতার।
নতুন কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন গণিত ডিসিপ্লিনের ওনি ইসলাম তিশা, পরিসংখ্যান ডিসিপ্লিনের সুব্রত মজুমদার, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ইউশা নূর মিম এবং আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং ডিসিপ্লিনের শুভাঞ্জনা সাহা শশী।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসান বলেন,
“ফরিদপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে ফরিদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে এসেছে। নতুন কমিটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, সামাজিক কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে চাই। সবার অংশগ্রহণ ও সহযোগিতায় সংগঠনটিকে আরও কার্যকর, মানবিক ও গতিশীল করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
নবগঠিত কমিটি শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার মাধ্যমে সংগঠনটির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন...

অন্যান্য...