1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবি জিৎ কুন দো মার্শাল আর্ট ক্লাবের নতুন নেতৃত্বে রাফি–জাওয়াদ

  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিৎ কুন দো মার্শাল আর্ট ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী রাফি ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী জাওয়াদ বিন সাবিত।
কমিটিতে সহসভাপতি হয়েছেন সানজানা হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আদিত্য চন্দ্র দেবনাথ। অর্থ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল ফাহিম।
এ ছাড়া প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাতুল ইসলাম রিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইমুনা খান, সাংস্কৃতিক সম্পাদক মাইশা ফাহমিদা জামান এবং ক্রীড়া ও প্রতিযোগিতা সম্পাদক হয়েছেন অর্নব।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইসতিয়াক আহমেদ, আবিদা সুলতানা, নিশাত নুর ও মাহমুদুল হাসান সায়েম।
ক্লাবের উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক ড. মো. কাশেদুল ওহাব তুহিন (মার্কেটিং বিভাগ) এবং সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ)।
সহ-উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন দুইজন মার্শাল আর্ট বিশেষজ্ঞ—মাইনুর রহমান মনা (ব্ল্যাক বেল্ট, জিৎ কুন দো, তৃতীয় ডিগ্রি, ৩০ বছরের বেশি অভিজ্ঞতা) এবং শাহ পরান রুবেল (ব্ল্যাক বেল্ট, জিৎ কুন দো)।
এ ছাড়া স্থায়ী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান ফারুক ও শাহিনা আক্তার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্শাল আর্ট চর্চা এবং শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শেয়ার করুন...

অন্যান্য...