1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ পদক্ষেপ নোবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন ঈদে বাড়ি ফেরা হয়নি যাদের, নিটার প্রশাসনের পক্ষ থেকে প্রীতিভোজের ব্যবস্থা উৎসবের দিনেও যারা অতন্দ্র প্রহরী: বুটেক্স কর্মীদের সাথে উপাচার্যের ঈদ আনন্দ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ঈদের আনন্দ ভাগাভাগি, মনপুরায় ৭০ অসচ্ছল পরিবারের পাশে ‘স্বপ্ন বুনি ফাউন্ডেশন’ প্রাথমিক শিক্ষায় ভর্তি পরীক্ষা: মানবিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? জুলাই কালচারাল সেন্টার, বুটেক্সের উদ্যোগে পথশিশুদের ‘মেহেদি উৎসব’ তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভূতি

জবি হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ডিএসই ও সিডিবিএল অফিস ভিজিট

  • প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

মো সিয়াম আবু রাফি

জবি প্রতিনিধি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) অফিস পরিদর্শনের মাধ্যমে বাস্তবভিত্তিক পুঁজিবাজার জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা (AIS) বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন বিভাগের ৭৫জন শিক্ষার্থী ও শিক্ষক।
ডিএসই ট্রেনিং একাডেমির আয়োজনে এবং জবি হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহযোগিতায় আয়োজিত এই ভিজিটে শিক্ষার্থীদের জন্য “Capital Market Centric Academic Literacy Awareness Program” শীর্ষক একটি প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। একই দিনে সিডিবিএল-এর বোর্ডরুমে “Depository Activities & Capital Market Literacy Awareness Program” শীর্ষক আলাদা সেশন আয়োজন করা হয়।
ভিজিট চলাকালে শিক্ষার্থীরা শেয়ারবাজারের সামগ্রিক কার্যক্রম, নিয়ন্ত্রক কাঠামো এবং পুঁজিবাজারের বাস্তব পরিচালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ও হাতে-কলমে ধারণা লাভ করেন। তারা ডিপোজিটরি সিস্টেমের মাধ্যমে শেয়ার সংরক্ষণ ও স্থানান্তরের প্রক্রিয়া, বিনিয়োগের ধাপসমূহ, শেয়ার ক্রয়-বিক্রয় (ট্রেডিং) কার্যক্রম, অর্ডার ম্যাচিং সিস্টেম, ক্লিয়ারিং ও সিকিউরিটিজ সেটেলমেন্টের বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বাজারের স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

ডিএসই ট্রেনিং একাডেমির ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রধান সায়েদ আল আমিন রহমান, তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার বিষয়ে বাস্তব জ্ঞান তৈরি করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। ভবিষ্যৎ বিনিয়োগকারী ও নেতৃত্ব তৈরিতে এ ধরনের একাডেমিক-ইন্ডাস্ট্রি সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সিডিবিএল-এর সেশনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. আবদুল মোতালেব। তিনি বলেন, “ডিপোজিটরি সিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা ছাড়া পুঁজিবাজারকে পুরোপুরি বোঝা সম্ভব নয়। শিক্ষার্থীদের এই আগ্রহ আমাদের জন্য আশাব্যঞ্জক।”

তাছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষাভিত্তিক জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। আমি মনে করি বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্টদের থিওরীতিকাল জ্ঞানের পাশাপাশি, এপ্লাই এবং প্র্যাকটিক্যাল জ্ঞান অতীব জরুরি। এই ধরনের ভিজিট আমাদের ছেলে মেয়েদের আত্মবিশ্বাস ও পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।”

হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিফা তাবাসসুম বলেন, “অ্যাকাউন্টিংয়ের ছাত্র হিসেবে ক্লাসে যেসব বিষয় শুধু বইয়ে পড়েছি, সেগুলো বাস্তবে কীভাবে কাজ করে তা সামনে থেকে দেখার সুযোগ হয়েছে। আগে কনফিডেন্সের অভাবে শেয়ারবাজারে বিনিয়োগের সাহস পাইনি, কিন্তু আজকের অভিজ্ঞতা সেই ভয়কে আগ্রহে রূপান্তর করেছে।”

আরেক শিক্ষার্থী ইমন সাব্বির বলেন, “শেয়ারবাজার সম্পর্কে আমাদের ধারণা ছিলো অনেকটাই তাত্ত্বিক। আজ পুরো প্রসেসটি সরাসরি দেখার ফলে বিষয়টি অনেক সহজ ও বাস্তব মনে হয়েছে। ভবিষ্যতে এটি আমাদের ক্যারিয়ার পরিকল্পনাতেও সহায়ক হবে।”

এই ইন্ডাস্ট্রি ভিজিটের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শফিকুল ইসলাম তিনি জানান, ৭৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধরনের আরও বাস্তবভিত্তিক ও শিক্ষণীয় কার্যক্রমের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন...

অন্যান্য...