1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

পেডন নির্বাচনে নতুন নেতৃত্বে রাজিব ও উজ্জ্বল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

খুবি প্রতিনিধি


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন PEDON (People for Environment and Development of Nature)–এর ২০২৬ সালের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাহিদুর রহমান রাজিব এবং সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল দেবনাথ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ২২ ব্যাচের শিক্ষার্থী জাহিদুর রহমান রাজিব সর্বোচ্চ ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। একইভাবে সাধারণ সম্পাদক পদে ২২ ব্যাচের শিক্ষার্থী উজ্জ্বল দেবনাথও ৮১ ভোট পেয়ে বিজয়ী হন।
নবনির্বাচিত সভাপতি জাহিদুর রহমান রাজিব দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় বলেন,
“PEDON-এর সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানজনক এবং একই সঙ্গে বড় একটি দায়ভার। PEDON আমার কাছে কেবল একটি ছাত্রসংগঠন নয়, বরং এটি পরিবেশ, মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের নৈতিক দায়িত্ববোধের প্রতিফলন। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের যে বাস্তবতা, তা মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন,
“আমাদের লক্ষ্য থাকবে PEDON-কে একটি আরও সুসংগঠিত, গবেষণাভিত্তিক ও কার্যকর পরিবেশ সংগঠনে রূপ দেওয়া। সিনিয়রদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্যমকে একত্র করে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পরিবেশবান্ধব উদ্যোগের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
সাধারণ সম্পাদক উজ্জ্বল দেবনাথ দায়িত্ব গ্রহণের অনুভূতি প্রকাশ করে বলেন,
“সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্ব। PEDON-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে আমরা কাজ করব। পরিবেশ বিষয়ক গবেষণা, সেমিনার, কর্মশালা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও বলেন,
“নতুন কমিটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, স্বেচ্ছাসেবক মনোভাব এবং পরিবেশবান্ধব চিন্তা বিকাশে কাজ করবে। আমরা চাই PEDON শুধু একটি সংগঠন হিসেবেই নয়, বরং পরিবেশ রক্ষায় কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিচিতি পাক।”
উল্লেখ্য, নবনির্বাচিত PEDON কার্যকরী কমিটি–২০২৬ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।

শেয়ার করুন...

অন্যান্য...