1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ক্লাসরুমের বাইরে একদিন: সীতাকুণ্ডে জাবিপ্রবি গনিত বিভাগের পদচারণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মো: ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) গণিত বিভাগের উদ্যোগে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এতে বিভাগের সকল ব্যাচের সমন্বয়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জানা যায়, শিক্ষা সফরের জন্য শিক্ষার্থীরা গত ২ ফেব্রুয়ারি রাত ৮ টায় জামালপুর থেকে বাসযোগে রওনা দেন এবং পরদিন সকাল ৭টায় চট্টগ্রামের একটি রিসোর্টে পৌঁছান। সেখানে সকালের নাস্তা শেষে সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করেন।

পাহাড় ভ্রমণ শেষে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা পুনরায় রিসোর্টে ফিরে আসেন। এরপর ফ্রেশ হয়ে সবাই একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন। এই সফরে শিক্ষার্থীদের সঙ্গে পুরো সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল ।

দুপুরের খাবার শেষে বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তারা বোট রাইড, কেনাকাটা ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা রিসোর্টে ফিরে আসেন। এরপর সফর আয়োজন কমিটির পক্ষ থেকে একটি র‍্যাফেল ড্র আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অনেকে পুরস্কার লাভ করেন, তবে সবার জন্যই ছিল স্বান্তনা উপহার।

রাতের খাবার শেষে রাত ১০টার দিকে শিক্ষার্থীরা পুনরায় বাসযোগে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন।
আয়োজকরা জানান, এই সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জন্য ভ্রমণ ও শিক্ষামূলক অভিজ্ঞতার সমন্বয় ঘটানো।

শিক্ষার্থীদের মতামত, এইরকম ভ্রমণ প্রতি বছর কমপক্ষে ২ টি করে হওয়া উচিত এতে পড়াশোনা এবং একঘেয়ে জীবনের ক্লান্তিভাব যেমন দূর হয় তেমন প্রতিটি ব্যাচের সাথে সম্পর্ক দৃঢ় এবং সুন্দর হয়।

উল্লেখ্য, সফরটি মূলত ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে আয়োজন করা হলেও এতে ৩য় থেকে ৭ম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন এবং বিভাগের সব ব্যাচই আমন্ত্রিত ছিলো ।

শেয়ার করুন...

অন্যান্য...