1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

অনুমোদন পেলো যবিপ্রবির নতুন ১৩টি ক্লাব

  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নতুন তেরোটি ক্লাবের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করতে এবং নতুন ক্লাবের আবেদনের প্রেক্ষিতে গত একবছরে ক্লাবগুলোর কার্যক্রম, অর্থনৈতিক হিসাব, কমিটি গঠন প্রক্রিয়া এবং গঠনতন্ত্র পর্যালোচনা করে ক্লাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

আজ রবিবার (১ ফেব্রুয়ারী) যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্লাব এবং বাকি ছয়টি বিভাগ ভিত্তিক ক্লাব।

কেন্দ্রীয় ক্লাব গুলোর মধ্যে রয়েছে উন্নত মমশির,যবিপ্রবি; ইসলামিক কালচারাল সোসাইটি; ইসলামিক নলেজ সিকার সোসাইটি; এন্টি ড্রাগ সোসাইটি অফ জাস্ট; যাস্ট রিসার্চ সোসাইটি; প্রবাহ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এবং যাস্ট স্পোর্টস ক্লাব। এছাড়া বিভাগ ভিত্তিক ক্লাবের মধ্যে রয়েছে ইইই ক্লাব; পিএমই ক্লাব; পিইএসএস ক্লাব; যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব; নার্সিং এন্ড হেলথ সায়েন্স ক্লাব; ফিন্যান্স এন্ড ব্যাংকিং ক্লাব।

এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান বলেন, আবেদনের প্রেক্ষিতে গত এক বছরের নতুন গঠিত ক্লাবের কার্যক্রম, অর্থনৈতিক হিসাব, কমিটি গঠন প্রক্রিয়া ও গঠনতন্ত্র দেখে ছাত্র পরামর্শ ও নির্দশনা দপ্তরের পরিচালক ও সহকারী পরিচালক গনের সীদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুমতির ব্যাপারে বলা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্লাব গুলোর অনুমোদন দেয়।

শেয়ার করুন...

অন্যান্য...