1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবিতে বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতির নতুন কমিটি, নেতৃত্বে হেলাল ও তারিকুল

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

রামিন কাউছার

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাগেরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতি–এর ২০২৬ সালের কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হেলাল শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. তারিকুল মৃধা।আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল হালিম (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ) এবং অধ্যাপক ড. হাসান ইমাম (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. সাকিব শেখ; সহ-সভাপতি শ্রাবণী জামান জ্যোতি, ফারহানা বিনতে নুর, সাগরময় বিশ্বাস, কাজী মাক্তাবর পান্থ ও তিনু আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান আবির, মেহেরুন্নেসা স্মরণী, লাবনী মনি নিঝুম ও শেখ রাজু।এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শেখ লোকমান গালিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ মো. আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক প্রত্যাশা রাণী এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আতিকুজ্জামান আতিক। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন নিপা মন্ডল এবং শিক্ষা ও উন্নয়নবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইশা মুনতাহা।কমিটি অনুমোদনের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তারিকুল মৃধা বলেন, “খান জাহান আলীর পুণ্যভূমি বাগেরহাট দেশের অন্যতম প্রাচীন জনপদ। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–সংলগ্ন এই জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্য। এমন একটি ঐতিহাসিক জেলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।”তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। বাগেরহাট জেলা শিক্ষার্থীকল্যাণ সমিতিকে একটি গতিশীল, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

শেয়ার করুন...

অন্যান্য...