1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু কাল: প্রতি আসনে লড়ছেন ১১৫ জন

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

মাহবুবুর রহমান

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধিঃ

দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এই ভর্তি যুদ্ধে ২০০টি আসনের বিপরীতে লড়ছেন ২৩ হাজার ১২৮ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ১১৫ জন ভর্তিচ্ছু।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩০ ও ৩১ জানুয়ারি দেশের ৭টি কেন্দ্রে একযোগে চারটি অনুষদের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি এবং বেলা ৩টায় শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এবং বেলা ৩টায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এই ভর্তি কার্যক্রম।এবারের পরীক্ষায় অনুষদভিত্তিক সর্বোচ্চ আবেদন জমা পড়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৮৯৪ জন। এছাড়া আর্থ অ্যান্ড ওশান সায়েন্সে ৭ হাজার ৬৪৭ জন, মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসিতে ৩ হাজার ৬৭৪ জন এবং শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে ২ হাজার ৯১৩ জন আবেদন করেছেন।পরীক্ষার কেন্দ্র হিসেবে ঢাকার মিরপুর-১২ ভিত্তিক নিজস্ব ক্যাম্পাস, মেরিটাইম ইউনিভার্সিটির পদ্মা ভবন ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ব্যবহৃত হবে। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরের নির্ধারিত কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে আসনে গ্রহণ করতে হবে। প্রবেশপত্র ও পরিচয়পত্র সাথে রাখা বাধ্যতামূলক। মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি ও যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।ভর্তিচ্ছুদের সহায়তায় প্রতিটি কেন্দ্রে সক্রিয় থাকবেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। হেল্পডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীরা ব্যাগ ও মোবাইলসহ প্রয়োজনীয় সরঞ্জাম জমা রাখতে পারবেন। ভর্তি পরীক্ষা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নিয়মিত ক্লাস শুরু হবে আগামী ২০২৬ সালের মে মাসে।

শেয়ার করুন...

অন্যান্য...