1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

শেরপুরে বিএনপি কর্তৃক জামায়াত নেতা খুনের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

জবি প্রতিনিধি

শেরপুর-৩ আসনে ইশতেহার মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম খুন হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বুধবার (২৮ জানুয়ারি) রাতে ক্যাম্পাসের মূল ফটকের সামনে থেকে পুরান ঢাকার তাতিবাজার ঘুরে বিশ্বজিৎ চত্বরের সামনে এসে প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়।এসময় শিক্ষার্থীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলে। তারা বলেন, “এ সময় তারেকের অনেক গুণ, হারার ভয়ে মানুষ খুন”, “নির্বাচনের প্রথম খুন”, “হারার ভয়ে মানুষ খুন”, “তারেক তুই জবাব দে—আমার ভাই মরল কেন”, “বিএনপির অনেক গুণ—হারার ভয়ে মানুষ খুন”, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “তারেক জিয়ার সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান”। পাশাপাশি তারা আরও স্লোগান দেন, “আমার ভাই শহিদ কেন—তারেক তুই জবাব দে”। এসব স্লোগানের মাধ্যমে তারা হত্যাকাণ্ডের বিচার ও দায়ীদের জবাবদিহির দাবি জানান।জকসুর শিক্ষা ও গবেষনা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, শুধুমাত্র ভিন্নমতের কারনে একজন মানুষ হত্যা করা হয়েছে। আমরা মনে করেছিলাম ১২ ফ্রেব্রয়ারি নির্বাচন হবে কোনোপ্রকার রক্তপাত ছাড়া। কিন্তু তারা এ দেশে রক্তের রাজনীতি শুরু করেছে। তারা চায় এদেশে আওয়ামী লীগের রাজনীতি কায়েম করতে। কিন্তু এদেশের ছাত্ররা এই রাজনীতি তাদের করতে দেবে না। আমরা মনে করেছিলাম, তাদের রাজনীতির পরিবর্তন হবে, কিন্তু আমরা আমরা তার উল্টোটা দেখতে পেলাম।ছাত্র শক্তির জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, আমরা দেখেছি বাংলার আকাশে এক সন্ত্রাসী সংগঠনের পয়দা হয়েছে। এদের রুখতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা যে রাজনীতিতে আছেন তা থেকে সরে আসুন। নতুন রাজনীতি শুরু করুন। না হলে আপনারা প্রত্যাখিত হবেন।শিবির নেতা সোহাগ আহমেদ বলেন, আমরা দেখেছি শেরপুর উপজেলা জামায়াত সেক্রেটারিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি আমাদের মা-বোনদের গায়ে হাত দেয়া হয়েছে, নির্যাতন করা হচ্ছে। নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নেইনি বলে এমন হচ্ছে। যে দলের নেতারা তৃণমূলকে কন্ট্রোল করতে পারেনা তারা কিভাবে দেশ কন্ট্রোল করবে।জবি শাখা ছাত্রশক্তির মুখ্য সংগঠক শেখ ফেরদৌস বলেন, এখনো সময় আছে জনগণের পালস বুঝে রাজনীতি করুন অন্যথায় সিটকে যাবেন। প্রশাসনকে বলতে চাই যারা এর সাথে জড়িত তাদের ব্যবস্থা নিবেন।

শেয়ার করুন...

অন্যান্য...