1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জবিতে ‘আইকিউএসি সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে স্টেকহোল্ডারদের নিয়ে ‘আইকিউএসি ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড মর্ডানাইজেশন স্ট্র্যাটেজিস’ শীর্ষক দিনব্যাপী শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মিনি কনফারেন্স হলে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি এ ধরনের ব্যতিক্রমধর্মী ও কার্যকর কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি কর্মশালার গুরুত্ব তুলে ধরে তিনি অংশগ্রহণকারীদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানান। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “এই কর্মশালাটি সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে বিভিন্ন নীতিমালা, রুলস ও রেগুলেশন প্রণয়নে এটি সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। দিনব্যাপী এই আয়োজনে আইকিউএসি’র সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন।

এছাড়া আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মেজবাহ উল আজম সওদাগর ‘পিএসএসি’ বিষয়ক সেশন এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন ‘কেপিআই’ বিষয়ক সেশন পরিচালনা করেন। এ সময় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বর্তমান চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

অন্যান্য...