1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

পবিপ্রবির সুলতানা রাজিয়া হলের নতুন প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আহসানুর রেজা

  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মাসুদা আক্তার রিফা
পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসের ছাত্রীদের আবাসিক হল সুলতানা রাজিয়া হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোঃ আহসানুর রেজা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জারি করা এক অফিস আদেশে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়, সুলতানা রাজিয়া হলের (বরিশাল ক্যাম্পাস) বর্তমান প্রভোস্ট বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম এর দায়িত্ব শেষ হওয়ায় ফিজিওলজি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. আহসানুর রেজাকে দুই বছরের জন্য প্রভোস্ট হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব পালন সূত্রে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, প্রভোস্ট হিসেবে তিনি হলের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন।

শেয়ার করুন...

অন্যান্য...