1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবিপ্রবির শিক্ষিকার বাসায় চুরি, লুট প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার

  • প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

মো: ইকরাম মাহমুদ প্রধান
ক্যাম্পাস প্রতিনিধি, জাবিপ্রবি

জামালপুর পৌরসভার শেখেরভিটা এলাকায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) গণিত বিভাগের এক শিক্ষিকার বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান আসবাবপত্র নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী শিক্ষিকা সারাবান তোহরা জানান, তিনি তার পুরো পরিবারসহ গত ১৬ জানুয়ারি( শুক্রবার) থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ব্যাক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলেন। ২৫ তারিখ ফিরে এসে তিনি দেখতে পান তার বাসার তালা ভাঙা এবং বাসার অন্যান্য আসবাবপত্র তালা ভেঙে এলোমেলো অবস্থায় রয়েছে।

প্রতিবেশীরা জানান, ২৩ জানুয়ারি শুক্রবার গভীর রাতে তারা তাদের বাসার আশেপাশে লোহার রড দিয়ে কিছু ভাঙার শব্দ শুনতে পান। তবে ওই ভবনে সংস্কার কাজ চলমান থাকায় তারা বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকা জামালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান তাকে সার্বিক সহযোগিতা করেছেন বলে তিনি জানান।

জামালপুর সদার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

অন্যান্য...