1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ইসরাত জাহান মীম

মাভাবিপ্রবি প্রতিনিধি


লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসজনিত কিডনি রোগ বর্তমানে একটি বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
তিনি বলেন, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং সচেতনতার অভাবে দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ সংকট থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “লাইফস্টাইল, ডায়েট অ্যান্ড কিডনি ডিজিজ: এ গ্রোয়িং পাবলিক হেলথ চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি, রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এবং মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী।
অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রোটারিয়ান ড. মো. নজমুস সাদেকীন। রিসোর্স পার্সন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রোটারিয়ান ড. মো. শহীদুল্লাহ কায়সার (অর্থোপেডিকস ও ট্রমাটোলজি) এবং মাভাবিপ্রবির বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন। এছাড়া বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল জলিল ও পাস্ট সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম।
সেমিনারটি পরিচালনা করেন রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইলের প্রেসিডেন্ট রোটার‌্যাক্টর মো. সাকিব হাসান খান।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রোটারিয়ান ও রোটার‌্যাক্ট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

অন্যান্য...