1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাবিপ্রবিতে ভোটের মাধ্যমে হলের নতুন নামকরণ

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মো: ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র হলের নামকরণ প্রসঙ্গে একটি গণভোটের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২১ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই গণভোট অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ ও গণনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষিকামণ্ডলী। পুরো কার্যক্রম তদারকি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

ভোটে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। ছাত্র হলের নাম নির্ধারণে দুটি প্রস্তাবের ভিত্তিতে ভোট অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত নাম দুটি ছিল ‘বিজয় ২৪’ এবং ‘হযরত শাহজালাল (রহ.)’।

ভোট শেষে সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য ফলাফল ঘোষণা করেন। এতে ‘বিজয় ২৪’ নামটি পায় ২৩০ ভোট এবং ‘হযরত শাহজালাল (রহ.)’ নামটি পায় ১৩২ ভোট। বিপুল ভোটে জয়ী হওয়ায় আনুষ্ঠানিকভাবে ছাত্র হলের নাম হিসেবে ‘বিজয় ২৪’ চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, ছাত্র হলটির পূর্ব নাম ছিল ‘মির্জা আজম হল’। তবে ৫ আগস্টের পর থেকে এটি অনানুষ্ঠানিকভাবে ‘বিজয় ২৪’ নামে পরিচিত ছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাংশ ভিন্নমত পোষণ করে ‘হযরত শাহজালাল (রহ.)’ নাম প্রস্তাব করেন। ফলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই গণভোটের আয়োজন করে।

শেয়ার করুন...

অন্যান্য...