1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ডুয়েটে সরস্বতী পূজা উপলক্ষে মঙ্গলদীপ ২৩তম প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ডুয়েট প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনা সংসদ, ডুয়েট-এর উদ্যোগে ‘মঙ্গলদীপ’ ২৩তম প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পূজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আরেফিন কাওসার, অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, অধ্যাপক ড. উৎপল কুমার দাস, অধ্যাপক ইঞ্জিনিয়ার প্রণব কুমার সাহা এবং প্রশান্ত রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী খন্ডবাসী সুধাময় রায় জীবন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরস্বতী পূজা জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির প্রতীক। বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি মানবিক ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের একপর্যায়ে ‘মঙ্গলদীপ’ ২৩তম প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। পরে অংশগ্রহণকারীদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন...

অন্যান্য...