1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৫ জানুয়ারি

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

খুবি প্রতিনিধি

মো: ফাহাদ হোসেন সাজিদ


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাক্রমের ভিত্তিতে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন ডিসিপ্লিনে ভর্তি হয়েছেন, তাদের জন্য নির্ধারিত তারিখে ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের প্রোফাইলে যেসব ডিসিপ্লিনে ‘Admitted’ স্ট্যাটাস প্রদর্শিত হচ্ছে, সেই ডিসিপ্লিনে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। ওইদিন সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য সকল নবাগত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য গত ২১ জানুয়ারি সর্বশেষ মেরিট লিস্ট প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের আয়সিটি সেলের তথ্য অনুযায়ী, A ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন মেধাক্রম ৮২৯ পর্যন্ত। ARC ইউনিটে মেধাক্রম ৭১ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে। B ইউনিটে কোনো আসন ফাঁকা না থাকায় মেধাক্রম ৬১১ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে। এছাড়া C ইউনিটে কোটা মিলিয়ে মাত্র ১–২টি আসন ফাঁকা রয়েছে এবং এখানে ভর্তি হয়েছে মেধাক্রম ৬০৯ পর্যন্ত। FA ইউনিট ও D ইউনিটে কোনো আসন ফাঁকা নেই; যথাক্রমে মেধাক্রম ৮৩ ও ১২৯ পর্যন্ত ভর্তি সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...