1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

পবিপ্রবি সাংবাদিক সমিতির সহযোগী সদস্য পদে নতুন মনোনয়ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

মাসুদা আক্তার রিফা
পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) সহযোগী সদস্য হিসেবে সাতজন শিক্ষানবিশ সাংবাদিককে মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) পবিপ্রবিসাসের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনে কর্মরত বর্তমান কমিটির সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ মনোনয়ন প্রদান করা হয়। মনোনীত সদস্যদের সাংবাদিকতার প্রতি আগ্রহ, একাগ্রতা, কর্মদক্ষতা, নিয়মিততা এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা মূল্যায়ন করেই তাদের সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নবনিযুক্ত সহযোগী সদস্যরা হলেন দৈনিক দেশচিত্রের মো. ছফিউল্লাহ, ইনসাইট ঢাকার মেহেদী হাসান সাগর, দ্যা ক্যাম্পাস ইনসাইডের মাসুদা আক্তার রিফা, দৈনিক দেশের কথার রিয়াজুল ইসলাম, বিডি টাইমসের মোছাঃ নাফিসা ইয়াসমিন, দৈনিক আজকের সত্য প্রকাশের আল রাফিউজ্জামান এবং দৈনিক দেশ নিউজ বিডির জিসান আহমেদ টিপু।

এ বিষয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বলেন,
“সহযোগী সদস্য মনোনয়নটি সম্পূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সংগঠনে কর্মরত বর্তমান কমিটির সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে দেওয়া হয়েছে। মনোনীতরা তাদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রমাণ করেছে যে তারা এই মনোনয়নের যোগ্য। “

তিনি আরো বলেন,” পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে আমরা নবনিযুক্ত সহযোগী সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আশা করি, ভবিষ্যতে তারা নৈতিক ও পেশাদার সাংবাদিকতা চর্চার মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নসহ সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সামনে এগিয়ে যাবে।”

শেয়ার করুন...

অন্যান্য...