1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

মো. ইকরাম মাহমুদ প্রধান
জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ‘নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঠে সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাবিপ্রবিস্থ ‘জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন ও রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে জামালপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি অতিথিদের সম্মাননা স্বারক দেওয়া হয়। জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এবং আইনুন নাহার রিয়া ও সাদেকুর রহমান সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টামন্ডলী ভারপ্রাপ্ত প্রক্টর ও ফিসারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবুর রহমান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস.এম ইউসুফ আলী, ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল বারী ও রায়হানা রহমান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ হাসান, ইইই বিভাগের প্রভাষক মোঃ মাহফুজুল হক, সমাজকর্ম বিভাগের প্রভাষক ইমরুল কবির, সিএসই বিভাগের প্রভাষক মোঃ সাইদুর রহমান ও খবির উদ্দিন আহমেদ এবং জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস. এম. ইফতে খায়রুল বক্তব্য রাখেন ৷

শেয়ার করুন...

অন্যান্য...