1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জবির এআইএস বিজনেস ক্লাবের সভাপতি পাপ্পু ও সম্পাদক রাকিবুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মো সিয়াম আবু রাফি

জবি করেসপন্ডেট 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ‘এআইএস বিজনেস ক্লাব’-এর ২০২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবু রায়হান পাপ্পু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিবুল ইসলাম।

বিভাগের এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামসুন নাহার।

সভায় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, ক্লাব মডারেটর ড. মো. রুহুল আমিন মোল্লা, অধ্যাপক ড. আব্দুল মান্নান, রাবিতা সাবাহ, সালাহ উদ্দীন ও রোকসানা আক্তার।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মো. আবু রায়হান পাপ্পু বলেন, ‘এআইএস বিজনেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ এআইএস বিজনেস ক্লাবকে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বাস্তবমুখী শিক্ষার একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।’

সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান তার বক্তব্যে বলেন, ‘সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইনশাআল্লাহ এআইএস বিজনেস ক্লাবের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, পরিকল্পিত ও ফলপ্রসূ করে তোলাই আমার প্রধান লক্ষ্য। সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটিকে দক্ষতা ও নেতৃত্ব বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়া হবে।’

বিভাগের শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটির নেতৃত্বে শিক্ষার্থীরা করপোরেট জগতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের আরও যোগ্য করে গড়ে তোলার সুযোগ পাবে।

শেয়ার করুন...

অন্যান্য...