1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নিটার কম্পিউটার ক্লাবের ১৫তম ব্যাচের ওরিয়েন্টেশন ও ‘DIG THE DATA 4.0’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো নিটার কম্পিউটার ক্লাব (NCC)-এর ১৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। একই সাথে অনুষ্ঠানে সম্প্রতি সমাপ্ত হওয়া ডাটা অ্যানালাইসিস প্রতিযোগিতা ‘ডিগ দ্য ডেটা ৪.০’ (DIG THE DATA 4.0)-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ সোমবার বেলা ২:০০ ঘটিকায় প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে (AD-202) এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের ১৫তম ব্যাচের নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তাদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটার সিএসই বিভাগের প্রধান সাদিয়া সাজ্জাদ, কম্পিউটার ক্লাবের সম্মানিত মডারেটর উৎপল কান্তি দাস ও নিটারের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। বক্তব্য প্রদানকালে আমন্ত্রিত শিক্ষকরা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট (App development) এবং রোবোটিক্স (Robotics)-এর গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি এবং আধুনিক রোবটিক্স প্রযুক্তিতে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। নিটার কম্পিউটার ক্লাব যাতে আগামীতে এই দুই খাতে শিক্ষার্থীদের জন্য আরও বিশেষায়িত কর্মশালা ও প্রজেক্টের আয়োজন করে, সেই বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘DIG THE DATA 4.0’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার গ্ৰহণ করে ‘Tensor Troop’।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের ডাটা সায়েন্স ও অ্যানালাইসিসে তাদের পারদর্শিতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিসি-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং সৃজনশীলতা বিকাশে এই ধরণের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন...

অন্যান্য...