1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউতে প্রথমবারের মতো অ্যাথলেটস ডে–২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ডিআইইউ প্রতিনিধি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) প্রথমবারের মতো ডিআইইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ডিআইইউ অ্যাথলেটস ডে–২০২৬’।

রবিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রীয় মাঠে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।

প্রতিযোগিতায় পুরুষ ও নারী শিক্ষার্থীরা ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার (রিলে), গোলক নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্পসহ মোট ১০টি ইভেন্টে অংশগ্রহণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পুরুষ ও মহিলা শিক্ষকদের জন্য ৬টি, প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ৫টি এবং স্টাফদের জন্য ৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ডিআইইউ স্পোর্টস ক্লাবের প্রায় ১৭ জন ক্রীড়া শিক্ষক ও ৩০ জন স্বেচ্ছাসেবক সারাদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পুরো প্রতিযোগিতা সফলভাবে পরিচালনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের প্রায় ৭০০ জনেরও বেশি শিক্ষার্থী এবং শতাধিক শিক্ষক, শিক্ষয়িত্রী, প্রশাসনিক কর্মকর্তা ও স্টাফ অংশগ্রহণ করেন।

ডিআইইউ স্পোর্টস ক্লাবের পরিচালক মো. তাহজীব উল ইসলাম (সহযোগী অধ্যাপক, সিএসসি বিভাগ) কনভেনর হিসেবে এবং শাহিনুল ইসলাম (সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ) কো-কনভেনর হিসেবে প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশে ডিআইইউ প্রশাসন সর্বদা সচেতন। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্টুডেন্ট ওয়েলফেয়ারের সহযোগিতায় ডিআইইউ স্পোর্টস ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা এবং অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন (প্রক্টর ও প্রভোস্ট)সহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন...

অন্যান্য...