1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্সে চ্যাম্পিয়ন মেরিটাইম ইউনিভার্সিটি

  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মাহবুবুর রহমান

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্স ২০২৬’-এ পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। দেশের ১৯টি স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে ফেলে এই অনন্য সাফল্য অর্জন করেন তারা।

গত ১৬ ও ১৭ জানুয়ারি রাবিপ্রবি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এই জাতীয় কনফারেন্সের আয়োজন করা হয়। সম্মেলনের সমাপনী দিনে ১৭ জানুয়ারি পোস্টার প্রেজেন্টেশনের ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় মেরিটাইম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ শিক্ষার্থী রায়হানুল বিনতে মতিন ও আকিব জাবের অনিক-এর টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে রাবিপ্রবি’র শিক্ষার্থী তৌফিক হাসান এবং জিসান আহমেদ। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

শিক্ষার্থীদের পাশাপাশি মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষকরাও এই কনফারেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মেরিটাইম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম সম্মেলনের প্রথম দিন ‘Tourism Research Tomorrow: Introducing a Community-led Research Approach to Sustainability Indicator System’ শীর্ষক একটি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়াও তিনি দ্বিতীয় দিনে টেকনিক্যাল সেশনে ‘সেশন চেয়ার’ হিসেবে দায়িত্ব পালন করেন।

“Tourism Tomorrow: Nature’s Next Fleck to Explore” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই কনফারেন্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সমাপনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল।

দুই দিনব্যাপী এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বিউপি, নর্থ সাউথ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ দেশের শীর্ষস্থানীয় ১৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে টেকসই পর্যটন, ব্লু ইকোনমি, ইকো ট্যুরিজম এবং পর্যটনে এআই (AI) ও বিগ ডাটার ব্যবহারের মতো আধুনিক ও গবেষণাধর্মী বিষয়গুলো স্থান পায়।

শেয়ার করুন...

অন্যান্য...