1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাফায়াত সিয়াম ও ইসরাত

  • প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে আগামী এক বছরের জন্য বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) কে সভাপতি এবং ইসরাত জাহান কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। 

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। সারাদেশের প্রায় ১২ লক্ষাধিক তরুণ শুভার্থী নিয়ে বসুন্ধরা শুভসংঘ বর্তমানে দেশসেরা সামাজিক সংগঠন। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দেশের ছয়টি মিডিয়া কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, নিউজ ২৪, বাংলা নিউজ ২৪, ক্যাপিটাল এফ এম বসুন্ধরা শুভসংঘের সাথে কাজ করছে। 

বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার নতুন কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম), সিনিয়র সহ-সভাপতি মীর আবিদ হোসেন রাফি, সহ-সভাপতি আশরাফুন নাহার, মোঃ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি, মোঃ মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হৃদয় দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক সাফা ইসলাম, দপ্তর সম্পাদক নুর ফাতেমা, কর্ম ও পরিকল্পনা সম্পাদক ইসরাত জাহান নুহা, প্রচার সম্পাদক মোঃ জিহাদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাযকিয়া ইনসান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আ: রহমান জামী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুসরাত জাহান তাসমিয়া, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজয় আহমেদ মুন্না, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ মমিন হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুসরাত জাহান সাদিয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আবদুর রহমান, কার্যকরী সদস্য রাফিয়া, মরিয়ম আক্তার ফারিহা, ইসরাত জাহান চাদ, সনিয়া আক্তার, মোঃ রিফাত, রাবেয়া নুপুর। 

বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করব। বসুন্ধরা শুভসংঘ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানবতার একটি প্ল্যাটফর্ম। ভোলার প্রতিটি অসহায় মানুষ যেন আমাদের কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে আমরা সক্রিয় ভূমিকা রাখব ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় শুভ কাজের উদ্যোগ নেবে, শুভ কাজে সবার পাশে থাকবে, সর্বোপরি সমাজ পরিবর্তনে শুভবোধের বিকাশ ঘটাবে। বসুন্ধরা শুভসংঘের মূল শক্তি তারুণ্য নির্ভর। বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে ঐক্যবদ্ধ তারুণ্যই পারে উন্নত দেশ ও জাতি গড়তে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র ও তরুনদের ভুমিকা আজ ইতিহাস। আমাদের জাতিগত যতটুকু অর্জন, তার মুলে রয়েছে তারুন্যের অদম্য নিবেদিত শক্তি। তাই আগামী দিনের অর্থনৈতিক মুক্তি ও প্রাচুর্যের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের দক্ষতা ও সৃজনশীলতা বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। বসুন্ধরা শুভসংঘ তরুণ শুভার্থীদের প্রত্যেককে একেকটি দেশপ্রেমিক, মহত্ব ও সৃজনশীল ঐক্যবদ্ধ হাত হিসেবে গড়ে তুলতে চায়।’

বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইসরাত জাহান বলেন,’আমাদের পরিকল্পনা অনুযায়ী নিয়মিত সামাজিক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং তরুণদের সম্পৃক্ত করে ভোলায় বসুন্ধরা শুভসংঘকে একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।’

শেয়ার করুন...

অন্যান্য...