1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

হাদির হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

নোবিপ্রবি প্রতিনিধি

শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত “বিক্ষোভ মিছিল ও সমাবেশ” কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা নোবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা “নারায়েতকবির আল্লাহু আকবার”, “বলে গেছেন হাদি ভাই, আমার খুনের বিচার চাই”, “দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত”, “দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”, ” আমি কে? তুমি কে? হাদি হাদি” সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে জড়ো হয়। বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাথে এসে একাত্মতা পোষণ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় নোবিপ্রবি ছাত্রদল সভাপতি মো. জাহিদ হাসান বলেন; “ইনকিলাব মঞ্চের আহ্বানে সারা দিয়ে, ভারতীয় আধিপত্য বাদ বিরােধী জুলাই যােদ্ধা ওসমান হাদীর খুনের বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করছি। আমরা লক্ষ্য করেছি ভারতীয় আধেপত্যের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরই টার্গেট কিলিং এর শিকার হতে হচ্ছে। এটা গভির ষড়যন্ত্রের অংশ ভারতীয় আধিপত্যবাদ বিরােধীদের টার্গেট কিলিং করা হচ্ছে। আমরা বর্তমান বাংলাদেশে দেশের কথা বলতে গেলে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গেলে নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমান সরকারের কাছে আহ্বান জানবো শুধু হাদি হত্যার বিচার না যুবদলের নেতা কিবরিয়া ভাই, স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির ভাই হত্যা করা হয়েছে আমরা প্রত্যেকটা হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা কখনো চাইনা বাংলাদেশ আর বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসুক যেটা বিগত সতেরো বছর ঘটেছে।

শিক্ষার্থীদের মধ্য থেকে আব্দুর রহমান সাকিব বলেন, অনেক জুমাবার পেরিয়ে গেলেও আমরা হাদি ভাইয়ের বিচার এখনো পাই নাই। হাদি ভাইয়ের ভারতীয় আধিপত্য বিরোধী সংগ্রাম কখনো থেমে যাবে না। এক হাদি মরে গেলেও লক্ষ লক্ষ হাদি এখনো বেচে আছে। তিনি ইনসাফের জন্য সংগ্রাম করে গেলেও নিজে ন্যায়বিচার পাচ্ছে না।আগামীর বাংলাদেশ হাদি ভাইয়ের ইনসাফ দেশ হবে, ইনশাআল্লাহ।

আরেক শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, ভারত আধিপত্য বিরোধী লড়াকু সৈনিক হাদি ভাইয়ের ইনসাফ জন্য আমরা এখানে এসে দাড়িয়েছি। যদি হাদি ভাইয়ের বিচার এ বাংলার মাঠিতে না হয়,তাহলে বুঝে নিতে হবে অন্তবর্তী সরকারের ইন্দনে বিচারহীনতার সংস্কৃতিকে উদ্ভুদ্ধ করে।অতিদ্রুত নির্বাচনের আগে হাদি ভাইয়ের বিচার এ বাংলায় হতে হবে।

শেয়ার করুন...

অন্যান্য...