1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

রাবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ট্যুরিজম কনফারেন্স

  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

রাবিপ্রবি প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাবিপ্রবি জাতীয় ট্যুরিজম কনফারেন্স -২০২৬’। 

“ট্যুরিজম ট্যুমোরো: নেচার’স্ নেক্সট ফ্যাক্স ট্যু এক্সপ্লোর” প্রতিপাদ্যে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ কনফারেন্স। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

কনফারেন্সে প্লেনারি সেশনে মূল বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড.মোঃ কামরুল হাসান,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম, বাংলাদেশ মরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোঃ সাইফুল ইসলাম। কনফারেন্সে প্রায় ৭০ এর অধিক গবেষকগণ তাদের গবেষণা পত্র উপস্থাপন করতে যাচ্ছেন। 

রাবিপ্রবি উপাচার্য কনফারেন্স সম্পর্কে বলেন, “রাঙ্গামাটি হলো বাংলাদেশের অন্যতম সেরা ট্যুরিস্ট স্পট। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, পরিসংখ্যান অনুযায়ী রাঙ্গামাটিতে আমরা আমাদের প্রত্যাশার সমান ট্যুরিজমের চর্চা করতে পারিনি। পর্যটনের বিষয়গুলোকে টেকনিক্যালি ডিল করবার জন্য আপনাদেরই বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ দুই দিনব্যাপী এক চমৎকার কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনের মাধ্যমে পর্যটন শিল্প নিয়ে যারা একাডেমিয়াতে কাজ করেন, তাদের আইডিয়া শেয়ারিং হবে এবং সেই সাথে রাঙ্গামাটিতে জনসমাগমে স্থানীয় পর্যটন শিল্প ও পর্যটন শিল্পের সাথে যারা জড়িত তাদের ব্র্যান্ডিং ও অর্থনীতি সমৃদ্ধ হবে।”

রাঙ্গমাটিতে প্রথমবারের মতো পর্যটন বিষয়ক এ আয়োজন রাঙ্গামাটির পর্যটন শিল্পের আমূল পরিবর্তনে ভূমিকা রাখার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুন আঙ্গিকে মাথা তুলে দাঁড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন রাবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক ও অংশীজনরা।

শেয়ার করুন...

অন্যান্য...