1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নিটারে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

নিটার প্রতিনিধি

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) -এ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “নিটার ক্রিকেট ম্যানিয়া–২০২৬” শীর্ষক একটি প্রীতি ক্রিকেট ম্যাচ।

নিটার ক্যাফেটেরিয়া সংলগ্ন খেলার মাঠে এই প্রীতি ম্যাচে নিটারের কর্মকর্তা-কর্মচারীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। নীল দল এক্সপ্লোসিভ ১১ এবং লাল দল দ্যা হিট স্কোয়াড নাম নিয়ে ১৫ ওভারের এই জমজমাট ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে দর্শকদের জন্য। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এক্সপ্লোসিভ ১১ নির্ধারিত ওভারে ১১০ রান সংগ্রহ করে।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে দ্যা হিট স্কোয়াড দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে। দলটি ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় এবং ম্যাচে বিজয় অর্জন করে। দ্যা হিট স্কোয়াডের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রসেনজিৎ সেন, যার অনবদ্য ব্যাটিং দলটির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রীতি ম্যাচটি নিটারের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, দলগত ঐক্য এবং ক্রীড়াচেতনা আরও দৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন...

অন্যান্য...