1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ছাত্র অধিকারের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন জবির মনিরুজ্জামান মনির

  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মো সিয়াম আবু রাফি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১২ জানুয়ারি) রাতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক এর সই করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় পরিষদের আংশিক কমিটি প্রকাশ করা হয়।

মোট ১৩৯ সদস্যের এই আংশিক কেন্দ্রীয় কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পান মনিরুজ্জামান মনির।

এ বিষয়ে জানতে চাইলে মনিরুজ্জামান মনির বলেন, ​”ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করায় আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এই গুরুদায়িত্ব পালনে আমি গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। আগামীর পথচলায় ছাত্র সমাজের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে প্রচারণার সম্মুখসারিতে থেকে সত্য প্রকাশে আমি আপসহীন থাকব। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ছাত্র অধিকার পরিষদ যে বলিষ্ঠ ভূমিকা রাখছে, তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। পেশাদারত্বের সাথে সংবাদ প্রচার ও তথ্য আদান-প্রদানে আমি সাংবাদিকদের সাথে একটি সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র সমাজের এই নতুন যাত্রায় সত্য ও ন্যায়ের পক্ষে আপনাদের সমর্থন আমার পথচলাকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি।”

শেয়ার করুন...

অন্যান্য...