1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

খুবি প্রতিনিধি

মো: ফাহাদ হোসেন সাজিদ


খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। আজ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯.৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, শিক্ষাজীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক চাপ কমায়, মনকে সতেজ রাখে এবং শারীরিক বিকাশে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, দলগত কাজ, নেতৃত্ব এবং পারস্পরিক সম্মানবোধের শিক্ষা লাভ করে। জয়-পরাজয় খেলার স্বাভাবিক অংশ উল্লেখ করে তিনি বলেন, শুধু জয় নয়, পরাজয়কেও ইতিবাচকভাবে গ্রহণ করার মানসিকতা গড়ে ওঠে খেলাধুলার মাধ্যমে, যা ভবিষ্যৎ জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সহায়তা করবে।
তিনি আরও বলেন, এ ধরনের আন্তঃডিসিপ্লিন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করবে। সময়োপযোগী ও সুশৃঙ্খলভাবে ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার জন্য তিনি শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো পরিস্থিতিতে খেলার পরিবেশ যেন নষ্ট না হয় এবং খেলাটি উপভোগ্য থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ৮৮ রানে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনকে পরাজিত করে। এছাড়া দিনের অপর ম্যাচে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনকে ৮ উইকেটে পরাজিত করে পরিসংখ্যান ডিসিপ্লিন।

শেয়ার করুন...

অন্যান্য...