1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বর্তমান উপাচার্যের আমন্ত্রণে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা
জাককানইবি প্রতিনিধি

ময়মনসিংহের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়) বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন একই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম ও তাঁর সহধর্মিনী আলিয়া সুরাইয়া মোহীত।

সোমবার(১২ জানুয়ারি ২০২৬) বেলা ১১ টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের অফিস কক্ষে আসলে তাঁকে উষ্ণ অভিনন্দন জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম তাঁর অতীত কর্মস্থল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানোর জন্য মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে কৃতজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশের সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার জন্য মাননীয় উপাচার্যের প্রশংসা করেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতির কথা উল্লেখ করেন সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমীসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সাক্ষাত করেন।

জানা যায়, আমন্ত্রণে সাড়া দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম-কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পুনরায় পরিদর্শনের আমন্ত্রণ জানান। আলাপকালে মাননীয় উপাচার্য তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রসঙ্গত, প্রফেসর ড. মোহীত উল আলম এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে গত ১৩ আগস্ট ২০১৩ তারিখ হতে ১২ আগস্ট ২০১৭ তারিখ পর্যন্ত চার বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন...

অন্যান্য...