1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বোদায় অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি

আল আমিন


সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং ২৯ বীরের তত্ত্বাবধানে শতাধিক অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের কম্বল তুলে দেন লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান ও ওয়ারেন্ট অফিসার মিরাজ।

তীব্র শীতে সেনাবাহিনীর এই উপহার পেয়ে সাধারণ মানুষ জানান, অনেক ঠান্ডায় এই কম্বল পাওয়ায় তাদের কষ্ট কমে যাবে। শীতে তারা অনেক কষ্ট করছিলেন এবং সেনাবাহিনীর এই সহায়তায় তাদের সেই কষ্ট লাঘব হবে।

এদিকে গত দুদিন ধরে বোদাসহ পঞ্চগড় জেলায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।

শেয়ার করুন...

অন্যান্য...