1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন ড. ইমরান

  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান।

শুক্রবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ৩ জানুয়ারি ২০২৬ তারিখ পূর্বাহ্ন হতে সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খানকে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, অন্যের নাম ব্যবহার করে তথ্য পাঠানোর অভিযোগ উঠেছে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি.মোঃ আমজাদ হোসেনের বিরুদ্ধে । এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ড. ইঞ্জি. মোঃ আমজাদ হোসেনের বিরুদ্ধে আনীত এ অভিযোগ এখনো তদন্তাধীন থাকায় ড. ইঞ্জি. ইমরান খানকে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

শেয়ার করুন...

অন্যান্য...