1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ছিনতাইয়ের শিকার নোবিপ্রবি সমন্বয়ক, অপরাধী চিনলেও চুপ প্রশাসন

  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নোবিপ্রবি প্রতিনিধি


ছিনতাইয়ের শিকার হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক জাহিদুল ইসলাম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। তবে অপরাধী শনাক্ত করতে পারলেও পুলিশের অসহযোগিতার অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, সকালে রেল স্টেশনের ভেতরে ওভারব্রীজ দিয়ে রাস্তা পারাপারের সময় বেশ কয়েকজন তাঁর পথ আটকায়। এসময় তারা ধারালো অস্ত্রে মুখে নগদ ১৬ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তাঁর পিঠে ছুরি দিয়ে আঘাত করেন বলেও জানান তিনি।

এদিকে ছিনতাইয়ের পর পুলিশ প্রশাসনের সহায়তা পাননি বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। তিনি বলেন, ছিনতাই হওয়ার পর আমি প্রথমে রেলওয়ে থানায় যোগাযোগ করি। কিন্তু তারা জানায় এটা তাদের এরিয়া না। বিভিন্ন কিছু বলে গড়িমসি করতে থাকে। পরে বারবার অনুরোধ করে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করি। ঐ ছিনতাইকারী চাপাতি ফারুক নামে পরিচিত। দুপুরের দিকে তাদের ধরতে কয়েকজন পুলিশ সদস্য গেলে ছিনতাইকারীরা একটি ভবনের ছাদে উঠে পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এলাকা সংক্রান্ত অজুহাতে রেলওয়ে, সদরঘাট ও কোতোয়ালি থানা একে অপরের ওপর দায়িত্ব ঠেলে দিয়ে তাকে হয়রানি করে। এক থানা থেকে অন্য থানায় পাঠিয়ে দেওয়া হয় বেশ কয়েকবার। পরে আমি সমন্বয়ক ছিলাম এই পরিচয় দিলে শেষ পর্যন্ত কোতোয়ালি থানায় একটি জিডি নেয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, ঐ ছিনতাইকারীর বিরুদ্ধে অনেক মামলা। ধরে চালান দিলে জামিনে বের হয়ে পড়ে। এখন পর্যন্ত না হলেও ২০ বার ধরা হয়েছে, ২০ বার পাঠাইছি কোর্টে, জামিনে বের হয়ে যায়। তাকে ধরার জন্য প্রচুর অভিযান চালাচ্ছি। দুই-একদিনের মধ্যে তাকে ধরে ফেলবো। তদন্ত চলমান রয়েছে। তাকে ধরার জন্য আমাদের প্ল্যান আছে।

শেয়ার করুন...

অন্যান্য...