1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

শিবগঞ্জের সৈয়দপুরে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম,শিবগঞ্জ (বগুড়া)


বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১০নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গত (৩০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির ১৯৭ জন দুস্থ নারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

১০নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব এর পরিচালনায় এই চাল বিতরণ করা হয়‌।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মামুনুর রহমান, সহকারী সচিব মশিউর রহমান, কম্পিউটার উদ্যোক্তা সুমন ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রেশাদুল ইসলাম (লেবু), নুরুল ইসলাম পলাশ,শাহীনুর আলম,হায়দার আলী মন্ডল,তাববিরুল ইসলাম শাহীন, রেজাউল করিম,সংরক্ষিত নারী ইউপি সদস্য জলেদা বেগম,মোছাঃ রোমানা আক্তার এবং খুশির্দা আক্তার খুশি।

চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল হালিম, শ্রী রনজিত কুমার, মুকুল হোসেন, দুলাল চন্দ্র ও শ্রী রামধনি।

চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব বলেন, “আজ আমরা সৈয়দপুর ইউনিয়নের ১৯৭ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির আওতায় ৩০ কেজি করে চাল বিতরণ করেছি। এই কর্মসূচি সরকারের মানবিক উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি যেন সরকারি সকল সুযোগ-সুবিধা প্রকৃত অসহায়দের কাছে পৌঁছে যায়। কোনো অনিয়ম বা দুর্নীতি ছাড়াই স্বচ্ছতার সাথে এই বিতরণ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

শেয়ার করুন...

অন্যান্য...