1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বাশঁখালী ছাত্র সংস্থা র বৃত্তি পরীক্ষা–২০২৫ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৪ সফলভাবে সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বাঁশখালী (চট্টগ্রাম):
ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাঁশখালী ছাত্র সংস্থা আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ খ্রি. এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান–২০২৪ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সরকারি আলাওল কলেজের ১২টি হলে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬০০-এর অধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষার কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বাঁশখালী ছাত্র সংস্থার ৪০তম কার্যনির্বাহী কমিটির সভাপতি এইচ এম মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান আব্দুর রহিম ছানুবী, সাবেক স্থায়ী পরিষদ সদস্য শরিফুল কাদের চৌধুরী, বৃত্তি পরীক্ষার আহবায়ক অ্যাডভোকেট সোলতানুল আনিছ চৌধুরী, সচিব হোছাইন মোহাম্মদ সোহেল এবং পরীক্ষা নিয়ন্ত্রক নজরুল ইসলাম বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সাইফুল আজম কায়েস, সহকারী নির্বাচন কমিশনার জাহেদ হোছাইন তালুকদার ও তাওহিদুল ইসলাম, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাকিব ও জুনাইদ রাসেল। বর্তমান কমিটি সহ-সভাপতি আকিব উদ্দিন,ইমাম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন, মোশাররফ হোসেন, মিডিয়া ও সাংগঠনিক সম্পাদক তৌহিদ উল বারী,মিডিয়া বিভাগ আজমাইন ইখতিয়ার শাফি,নয়ন মুরাদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ জুনায়েদ

পরবর্তীতে ১২:৩০ এ অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠান–২০২৪ বাশঁখালী ছাত্র সংস্থা র সাধারণ সম্পাদক ওসমান গণি সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান আব্দুর রহিম ছানুবী, বৃত্তি পরীক্ষার আহবায়ক অ্যাডভোকেট সোলতানুল আনিস চৌধুরী, মিনি ল’ স্কুলের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক অ্যাডভোকেট রায়হান সোবহান, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাকিব ও জুনায়েদ রাসেল।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথি গণ শিক্ষামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ২০২৪ এই বছর ২০ জন ট্যালেন্টপুল, ২৮ জন সাধারণ গ্রেড এবং ২ জন শিক্ষার্থীকে বিশেষ বিবেচনায় বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে এইচ এম মিজানুর রহমান পরীক্ষা আয়োজন থেকে শুরু করে বাস্তবায়নে যারা দিন-রাত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিও ধন্যবাদ জানান। আগামীতে আরো সুন্দর বৃহৎ আয়োজন এর আশ্বাস দেন, এবং অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

শেয়ার করুন...

অন্যান্য...