1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

খুবিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষা

  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

খুবি প্রতিনিধি

মো: ফাহাদ হোসেন সাজিদ


খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ ১৯ ডিসেম্বর (শুক্রবার) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। পরে বেলা ১১.৪০ মিনিট থেকে দুপুর ১২.৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য মুক্তহস্ত অংকন পরীক্ষা গ্রহণ করা হয়। খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯২%।
এদিন বিকেল ৩টা থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষাও একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ২৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯২%।
পরীক্ষাকালীন সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোর কন্ট্রোল রুম ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তাঁরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় দায়িত্বরত ইউনিট প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
পরীক্ষা শুরুর পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবার খুলনার পাশাপাশি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে ভর্তি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত শিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বহিঃকেন্দ্রসমূহের কর্তৃপক্ষ, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি), জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ সকল মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন...

অন্যান্য...