1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না: যবিপ্রবি উপাচার্য

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ হবে না বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। শুক্রবার (১৯ ডিসেম্বর) যবিপ্রবি ডিবেট ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, বিতর্ক মানেই যুক্তি ও পাল্টা যুক্তির সুস্থ চর্চা। এখানে ব্যক্তিগত আক্রমণ কিংবা বিদ্বেষের কোনো স্থান নেই। মহান স্বাধীনতা, জুলাই আন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যুক্তিনির্ভর বিতর্ক হোক, এটাই আমার প্রত্যাশা।

অনুষ্ঠানে তিনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন এবং তাঁর শাহাদাত কামনা করেন। একই সঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ওসমান হাদির শাহাদাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি এবং দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক মোতালেব হোসাইন।

দ্বিতীয় জাতীয় এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলগুলো যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করে।

রিফাত রায়হান ও সায়মা রহমান তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান এবং দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির কো-কনভেনর শাহবাজ আহমেদ।

শেয়ার করুন...

অন্যান্য...