1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে খুবিতে উত্তাল পরিস্থিতি

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

খুবি প্রতিনিধি

মো: ফাহাদ হোসেন সাজিদ


খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-এর সাধারণ শিক্ষার্থীরা জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেইন ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা—
“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”,
“হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?”,
“ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”,
“ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”,
“ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ”,
“আপোস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম” এবং
এমন বিভিন্ন স্লোগান দেন।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যায়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারদিন দিপন, তিনি বলেন “ খুনিদের গ্রেফতার এবং দ্রুত বিচারের ব্যবস্থা—শুধুমাত্র মুখে নয়, এর যথাযথ ও কার্যকর বাস্তবায়ন চাই। ২৪ গণঅভ্যূত্থানের পর সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।।”
বিক্ষোভে ডেভলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষার্থী মুরসালিন বলেন, “বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পরিকল্পিতভাবে এ দেশের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—আগামী দিনে কেউ যদি বাংলাদেশকে ভারতের কলোনি বানাতে চায়, তবে বাংলাদেশের যুবসমাজ কখনো তা মেনে নেবে না। দাঁতভাঙা জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশিদের বাংলাদেশ—এখানে কোনো ভিনদেশি আধিপত্য চলবে না।”
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানো পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন...

অন্যান্য...