1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি রক্ষায় ভূমিকা রাখছে রাবিপ্রবি

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ আয়নুল ইসলাম

বাংলাদেশের পাহাড় বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য্য, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিতে সমৃদ্ধ। পাহাড়ের স্বকীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেশের জাতীয় ঐতিহ্যকেও প্রাচুর্যময় করেছে।পাহাড়ের বহুমাত্রিক সংস্কৃতি সংরক্ষণ, লালন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাহাড়ের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।

প্রতিবছরের ন্যায় এবারও রাবিপ্রবিতে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফ্যামিলি আয়োজন করেছে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। রাঙ্গামাটি শহরের শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিবছর এ আয়োজন পাহাড়ের ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যকে তুলে ধরার একটি প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়।অনুষ্ঠানে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, গান ও পোশাকের মাধ্যমে ফুটে ওঠে সাংস্কৃতিক পরিচয়। উঠে আসে ঐতিহ্য, জীবনসংগ্রাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প। রঙিন পাহাড়ি পোশাক (পিনোন, হাদি, থামি, পাইত্ কাবর কিংবা অন্যান্য ঐতিহ্যবাহী সাজ) অনুষ্ঠানকে করে তোলে আরও বর্ণিল ও অর্থবহ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজন সকলের মধ্যে এক সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করে। এই ধারাবাহিক উদ্যোগ প্রমাণ করে, রাবিপ্রবি শুধু ডিগ্রি প্রদানের প্রতিষ্ঠান নয় বরং এটি বাংলাদেশের সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের অন্যতম কেন্দ্র।

তাই পাহাড়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাবিপ্রবি শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি এমন আয়োজনের মাধ্যমে দেশের সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছে।

শেয়ার করুন...

অন্যান্য...