1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

টেক্সটাইল শিক্ষার্থীদের জন্য নিটারিয়ানের উদ্ভাবন এফএসডি স্টুডিও

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আরাফাত কাদির

নিটার প্রতিনিধি

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রায়ই ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন (এফএসডি) বা উইভিং প্ল্যান তৈরিতে গ্রাফ পেপারে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করেন। এ সমস্যার সমাধানে এবার এগিয়ে এসেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর এক শিক্ষার্থী।

নিটারের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম খন্দকার শাওন ‘এফএসডি স্টুডিও’ নামে একটি ওয়েব-ভিত্তিক টুল তৈরি করেছেন। এ টুলের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই গ্রিডে উইভ প্যাটার্ন ড্র করতে পারেন, অটোমেটিক ড্রাফটিং প্ল্যান ও লিফটিং প্ল্যান জেনারেট করতে পারেন এবং হাই-রেজোলিউশন পিএনজি ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন। ‘এফএসডি স্টুডিও’ ব্যবহারের লিঙ্ক: https://fsdstudio.rf.gd/

শাওন জানান, এটি মূলত নিটারসহ অন্যান্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত শিক্ষার্থীদের অনুশীলনের সুবিধার্থে তৈরি করা হয়েছে। তিনি বলেন, “এফএসডি স্টুডিও তৈরির প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গ্রাফ পেপারের ঝামেলা থেকে মুক্তি দিয়ে আধুনিকভাবে অনুশীলনের সুযোগ করে দেওয়া। ভবিষ্যতে এটিকে আরও ফিচার যোগ করে উন্নত করার পরিকল্পনা রয়েছে। সবার ব্যবহারের সুবিধার্থে এটি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে।” 

নিটারের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সমস্যা সমাধানের দক্ষতা নতুন নয়। শাওনের এ উদ্যোগ তারই ধারাবাহিকতা। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, এফএসডি স্টুডিও ব্যবহার করে তাদের অনুশীলনের মান উন্নত হয়েছে এবং তারা এটি উপভোগ করছেন। এ ধরনের উদ্ভাবন নিটারিয়ানদের অনুপ্রাণিত করছে বলে জানিয়েছেন তারা।

শেয়ার করুন...

অন্যান্য...