1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

কাম ফর হিউম্যানিটি মেহেরপুর জেলা ইউনিটের ১৭ সদস্যের কমিটি অনুমোদন

  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মামুন অর রশিদ বিজন

মেহেরপুর

মানবতা, সমাজসেবা ও স্বেচ্ছাসেবার মহৎ আদর্শকে সামনে রেখে দেশব্যাপী কার্যক্রম পরিচালনাকারী অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন কাম ফর হিউম্যানিটি (CFH)–এর মেহেরপুর জেলা ইউনিটের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর রাত) সাড়ে ৯ টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ও জেলা ইউনিটের কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন কাম ফর হিউম্যানিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মামুন অর রশিদ বিজন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন এবং প্রধান সমন্বয়ক মিলি আক্তার বর্ষা।

কেন্দ্রীয় কমিটির নীতিমালা ও গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূল পর্যায়ে মানবসেবা, সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এ জেলা ইউনিট গঠন করা হয়।

অনুমোদিত কমিটিতে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাদিদ আহমেদ,জেলা সমন্বয়ক হিসেবে মো. তুহিন খান এবং সদস্য সচিব হিসেবে বৃষ্টি মুন্সি।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন — যুগ্ম সমন্বয়ক সাব্বির হোসেন পলক ও মো. মিঠুন হাসান। জোন সমন্বয়ক হাসানুজ্জামান হাসান ও সাব্বির হোসেন পলক, আইটি অ্যান্ড মিডিয়া সমন্বয়ক মো. সাজিদ, অফিস সেক্রেটারি মো. রিয়াজ, ইমার্জেন্সি অ্যান্ড রেসকিউ সমন্বয়ক মিয়াজান আলী, রিসার্চ অ্যান্ড কালচারাল সমন্বয়ক সাবিহা শবনম শোভা, পাবলিকেশন সমন্বয়ক ফরিদুল ইসলাম, প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন সমন্বয়ক রায়হান রাফি, ব্লাড বিষয়ক সমন্বয়ক অন্তরা পারভীন, ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সমন্বয়ক আসিফ ইকবাল।

কমিটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ সাইফ, আবির হাসান ও মুশফিকুর রহমান সাকিব।

কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত এই কমিটির সদস্যরা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবেন এবং মেহেরপুর জেলায় মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করবেন — এমন প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন...

অন্যান্য...