1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

খুবির প্রথম বর্ষের দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু কাল

  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

খুবি প্রতিনিধি

মোঃ ফাহাদ হোসেন সাজিদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)। দু’দিনব্যাপী এই পরীক্ষায় চারটি ইউনিটে মোট ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নেবে ১ লাখ ৮ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী। আসন প্রতি লড়বে মোট ৯৭ জন শিক্ষার্থী। 

ভর্তি পরীক্ষার প্রথম দিন কালকে (বৃহস্পতিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) পরীক্ষা। এ ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ও ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী।

একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৬ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী।

পরবর্তী দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। একই দিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হবে। এ ইউনিটের পরীক্ষাও খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।

এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এ ইউনিটের পরীক্ষায় অংশ নেবে ২৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী এবং পরীক্ষাগুলোও একই চার কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুন...

অন্যান্য...